যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২১ জুন, ২০২৫ ১:১৮ অপরাহ্ন
সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ চোরাচালানের মাধ্যমে আনা বিভিন্ন ধরনের ৮৩১ প্যাকেট ভারতীয় দামী কসমেটিক্স জব্দ করেছে বিজিবি।
শনিবার (২১ জুন) ভোর রাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা বিওপির সদস্যরা নারায়নতলা শহীদ মিনার এলাকা থেকে ভারতীয় এসব কসমেটিক্স জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়নতলা সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়েছে। জব্দকৃত সকল কসমেটিক্স সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় এসব কসমেটিক্সের আনুমানিক মূল্য ১০ লাখ ৫ হাজার টাকা। ভারত থেকে অবৈধভাবে আনা এসব কসমেটিক্স জব্দ করা সম্ভব হলেও চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেছে।
সুনামগঞ্জ সীমান্ত, ভারতীয় কসমেটিক্স জব্দ, বিজিবি অভিযান, চোরাচালান প্রতিরোধ, নারায়নতলা বিওপি