০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

সাজা খাটার পর বাদীর পরিবারকে কোপালেন আসামী

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ২০ জুন, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মামলায় সাজা ভোগ করে আসার পর বাদীর পরিবারের উপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন স্থানীয় তিন নারী। এদিকে অর্থ সংকটে চিকিৎসার টাকার জোগাড় করতে হিমসিম খাচ্ছেন পরিবারটি।


শুক্রবার (২০ জুন) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গন্ধব্যপুর গ্রামে এমন ঘটনার সত্যতা মিলেছে। 

 

সরেজমিনে দেখা গেছে, আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তিন নারী। এদের একজনের গলায় ধারালো দায়ের কোপে হওয়া ক্ষত জায়গায় শেলাই করা, আরেকজনের হাতে দায়ের কোপ লেগে রক্তাক্ত হয়ে ব্যান্ডেজ করা। আরেকজন বৃদ্ধ নারী বুঝতেই পারছেন না কিভাবে তাকে ঠেলে মাটিতে ফেলে কিল-ঘুষি মারা হয়েছে। আদালতে করা মামলায় সাজা ভোগ করে আসার পর বাদীর পরিবারের উপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে উপজেলার গন্ধব্যপুর গ্রামের শ্রীপদ বৈদ্য নামে এক ব্যক্তি। 

 

গন্ধব্যপুর এলাকায় গিয়ে আহত তিন নারী ও গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, গত ১১ জুন  রাতে পূর্ব শত্রুতার জেরে শ্রীপদ বৈদ্য প্রথমে বাদীর পরিবারকে গালাগালাজ করে। পরে অতকির্ত হামলা চালায়।  এতে মামলার বাদী পংকজ বৈদ্যের স্ত্রী, শালী ও শাশুড়ী গুরুতর আহত হন। 

 

মামলার বিষয়ে জানা যায়, শিশুদের ব্যাট মিন্টন খেলাকে কেন্দ্র করে এর আগেও সে আমাদের পরিবারের লোকজনের উপরে হামলার ঘটনায় পংকজ বৈদ্য বাদী হয়ে শ্রীপদ বৈদ্যের নামে একটি ২০১৮সালে একটি মামলা দায়ের করেছিলেন। ২০২৪ সালে সেই মামলায় সাজা সাজা ভোগ করে জেল থেকে বেড়িয়ে এসেই বাদীর পরিবারের ক্ষতি করতে বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ নিয়েছেন। 

 

পংকজ বৈদ্য জানান, শিশুদের ব্যাট মিন্টন খেলাকে কেন্দ্র করে এর আগেও সে আমাদের পরিবারের লোকজনের উপরে হামলা করেছে। আমি শ্রীপদ এর নামে মামলা করেছিলাম। সেই মামলায় সাজা ভোগ করে আসার পর থেকেই সে আমাকে ও আমার পরিবারকে ক্ষতি করার চেষ্টা করছে। ঘটনার দিন আমার শালীকে সে মার্ডার করতে চেয়েছিলো। আমরা এমনিতেই গরিব মানুষ। তিনজনের চিকিৎসা চালানো কঠিন হয়ে গেছে। আমরা চাই এই ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তি হোক।

 

এদিকে মামলার বাদী পংকজ বৈদ্যের স্ত্রী, শালী ও শাশুড়ী আহত হয়ে চিকিৎসার টাকার জোগাড় করতেও এখন হিমসিম খাচ্ছেন।

 

এদিকে ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে অভিযুক্ত শ্রীপদ বৈদ্য। তার বাড়িতে সরেজমিনে গিয়ে তালাবন্ধ পাওয়া যায়।  

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এস আই) তপন দাশ জানান, এই ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হামলা, মামলা, বাদী, পলাতক, শ্রীপদ বৈদ্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ