সিলেট বিভাগের অজস্র অবকাঠামো সাইফুর রহমানের হাত ধরে নির্মিত: সিসিক প্রশাসক
রাজনীতি
প্রকাশঃ ১৮ জুন, ২০২৫ ৫:১৮ অপরাহ্ন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দোয়ারাবাজার উপজেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) সকাল ১০টায় দোয়ারাবাজার উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে এই কর্মী সমাবেশ শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক সুলতান আহমদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন এবং জেলা অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মিরাজুল হক শাহিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখার সাবেক সেক্রেটারি জসিম উদ্দিন, সাবেক জেলা অফিস সম্পাদক জুবায়ের আহমদ, জামাল উদ্দিন ফারভেজ এবং দোয়ারাবাজার উত্তর সাথী শাখার সাবেক সভাপতি মনিরুজ্জামান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মাহবুবুর রহমান রুকন, কলাউড়া মাদ্রাসা শাখার সভাপতি হাফেজ বিল্লাল হোসাইন, উপজেলা উত্তর সাথী শাখার সাবেক সভাপতি আব্দুর রাশিদ, মোজাহিদুল ইসলাম, সেক্রেটারি সালমান আহমদ, আব্দুল্লাহ আল মারুফ, সাংগঠনিক সম্পাদক আবেদ আহমদ, খন্দকার মারুফসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, অঞ্চল, স্কুল ও মাদ্রাসা শাখার কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আগামী দিনে ছাত্রশিবির জাতির নেতৃত্বে আসবে এ লক্ষ্যে প্রতিটি কর্মীকে সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন। পরে অংশগ্রহণকারীদের মধ্যাহ্নভোজ করানোর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
ইসলামী ছাত্রশিবির কর্মী সমাবেশ, দোয়ারাবাজার ছাত্রশিবির, সুনামগঞ্জ ছাত্রশিবির খবর, ইসলামী ছাত্রশিবির সিলেট