০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

চারখাই বাজারে বাস থেকে ৯১১৮ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ জুন, ২০২৫ ৩:২০ অপরাহ্ন


সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ৯ হাজার ১১৮ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

র‍্যাব সূত্রে জানা গেছে, ১৪ জুন (শুক্রবার) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিটের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল চারখাই বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।

বাসের বনেটের পাশে সিটে বসা এক নারীকে সন্দেহ হলে র‍্যাব সদস্যরা তার দেহ তল্লাশি করেন। তল্লাশির সময় ওই নারীর কোমরে বাঁধা বিশেষভাবে সেলাই করা খয়েরি রঙের একটি পুরোনো ওড়নার ভেতর লুকানো অবস্থায় ৪৬টি বায়ুরোধক পলিজিপারযুক্ত প্যাকেটে মোট ৯ হাজার ১১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া নারীর নাম হুছনা বেগম ওরফে রাজিয়া (৫৭)। তিনি মৃত আব্দুল বারীর স্ত্রী। তার বাড়ি সিলেট সদর উপজেলার চাতল (টুকের বাজার) এলাকায়।

র‍্যাব জানায়, আটক হুছনা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে ইয়াবাসহ তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, 'মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় র‍্যাব-৯ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে'


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট ইয়াবা আটক, বিয়ানীবাজার র‍্যাব অভিযান, হুছনা বেগম গ্রেফতার, র‍্যাব-৯ মাদক অভিযান,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ