দিরাইয়ে দুই সন্তানকে হত্যা, কারণ জানাল পুলিশ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১২ আগস্ট, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজারে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে ফেরার পথে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এ সময় তাদের দুটি ক্যামেরা ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছ।
এ ঘটনায় বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গোয়ালাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে সংবাদ সংগ্রহ করে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে ফিরছিলেন কয়েকজন সাংবাদিক। এ সময় ফুটপাত দখলকারী ১৫ থেকে ২০ জন ফল ব্যবসায়ী সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা করেন।
একপর্যায়ে সাংবাদিকেরা ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে তাঁদের হাতে থাকা দুটি ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। এ সময় তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন সাংবাদিকদের নিরাপত্তা দিয়ে গোয়ালাবাজার প্রেসক্লাবে নিয়ে যান।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়েছি। অবশ্যই আমরা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেব।আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার এলাকায় ফুটপাত দখল এবং অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। তবে অভিযান শেষ হওয়ার পর বিকেলেই আবার ফুটপাত দখল করে বসেন ভাসমান ব্যবসায়ীরা।
অভিযানে নেতৃত্ব দেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা। অভিযান শেষে তিনি জানান, আগামী পাঁচ দিন ফুটপাতে যাতে কোনো ব্যবসায়ী বসতে না পারেন, সে বিষয়ে মাইকিং করে প্রচারণা চালানো হবে। এরপরও কেউ অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে আগামী সোমবার আবার অভিযান চালানো হবে।
মোবাইল কোর্ট চলাকালে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ফল জব্দ করা হয় এবং মোট ৭৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা ফল স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন
সাংবাদিকদের ওপর হামলা, ভ্রাম্যমাণ আদালত, ওসমানীনগর, ফুটপাত দখল, ফল ব্যবসায়ী, গোয়ালাবাজার