সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৪ জুন, ২০২৫ ২:৫২ অপরাহ্ন
জাফলং এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ফলে পরিবেশ ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার (১৪ জুন) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি সাংবাদিকদের বলেন, 'অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের মাধ্যমে এই এলাকা ধ্বংস হয়ে গেছে। আপাতত এখান থেকে আর পাথর উত্তোলনের অনুমতি দেওয়া হবে না।'
তিনি আরও বলেন, 'এখানে যেসব ক্রাশার মেশিন রয়েছে, সেগুলো সরিয়ে ফেলতে হবে। প্রয়োজনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।'
সিলেটের পর্যটন সম্ভাবনা নিয়ে উপদেষ্টা বলেন, 'সিলেটের পর্যটনকেন্দ্রগুলো যদি সঠিকভাবে উন্নয়ন করা যায়, তাহলে এখান থেকে এমন রাজস্ব আসবে, যা লন্ডন থেকে আসা রেমিট্যান্সকেও ছাড়িয়ে যেতে পারে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে—আমরা কি পাথর তুলে পরিবেশ ধ্বংস করব, না কি প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে পর্যটন বিকাশের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করব।'
তিনি জানান, সিলেটের সব পর্যটনকেন্দ্র ঘিরে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
জাফলং পাথর উত্তোলন, জাফলং অবৈধ খনন, জাফলং পরিবেশ ধ্বংস, মুহাম্মদ ফাওজুল কবির খান,