২৬ আগস্ট ২০২৬

ধর্ম / ইসলাম

শাবিপ্রবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ২৬ আগস্ট, ২০২৬ ৫:৫১ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।


বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, পবিত্র ১২ রবিউল আউয়াল মানবজাতির ইতিহাসের অন্যতম পবিত্র ও আলোকোজ্জ্বল দিন। এ দিনে বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) আগমন করেন। তাঁর স্মৃতিবিজড়িত এ দিনটি বিশ্বজুড়ে গভীর ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালিত হয়।


তিনি বক্তব্যে মহানবী (সাঃ)-এর জীবনাদর্শকে মানবজাতির জন্য উত্তম আদর্শ হিসেবে তুলে ধরেন । তাঁর প্রজ্ঞা, সততা, ন্যায়পরায়ণতা, ক্ষমা ও সহমর্মিতার মাধ্যমে অজ্ঞতা ও বিশৃঙ্খলা দূর করে ন্যায়ভিত্তিক, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন।


বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, আদর্শ ও সুন্নাহর ওপর আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিশ্ববিদ্যালয় ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।


অনুষ্ঠানে লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, সৈয়দ মুজতবা আলী হল প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আশরাফ সিদ্দিকী, মসজিদ কমিটির সভাপতি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মিছবাহ উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর উল-হায়দার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

ধর্ম থেকে আরো পড়ুন

ঈদ-ই-মিলাদুন্নবী, আলোচনা সভা, দোয়া মাহফিল, শাবিপ্রবি, উপাচর্য, শিক্ষক-শিক্ষার্থী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ