২৬ আগস্ট ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / প্রকৃতি

শ্রীমঙ্গলের পৃথক এলাকা থেকে দুটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ২৬ আগস্ট, ২০২৬ ২:৫৬ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৃথক দুটি এলাকা থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।


মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে শ্রীমঙ্গল পৌর এলাকার পূর্বাসা আবাসিক এলাকায় গোপাল গোস্বামী নামের এক ব্যক্তির বাসায় সাপ দেখে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে সাপটি উদ্ধারের জন্য নাহিদ নামের এক ব্যক্তি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।


এর আগে গত ১৯ আগস্ট শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া মাঝেরগাঁও এলাকার লোকালয় থেকে আরেকটি শঙ্খিনী সাপ উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।


বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা সাপ দুটি বিষধর প্রজাতির শঙ্খিনী বা শাঁখামুটি, ইংরেজিতে যার নাম Banded Krait। এটি অত্যন্ত বিষধর একটি সাপ। সাপ দুটি পরে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

শঙ্খিনী সাপ, বিষধর সাপ, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সাপ উদ্ধার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ