সিলেটে প্রতিদিনই শনাক্ত হচ্ছে ডেঙ্গু রোগী, আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৭০
যাপিতজীবন
প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৬ ১২:৩০ অপরাহ্ন
সিলেটে হামের লক্ষ্মণ নিয়ে চিকিৎসাধীন ১০ মাস ১৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর মধ্যে এটাই একমাত্র মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সোমবার (২৪ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি ৯৮ জন। এ সময় একজনের মৃত্যু হয়েছে।
মৃত শিশুটি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ সদর এলাকার বাসিন্দা। তার বয়স ১০ মাস ১৫ দিন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে শিশুটির হাসপাতালের নাম হিসেবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উল্লেখ রয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ১৫ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৪৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। নিশ্চিত হাম রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে একজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে ভর্তি আছেন ৩৪৮ জন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫১ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০৫ জন চিকিৎসাধীন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ভর্তি রয়েছেন।
জেলা হিসেবে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি সুনামগঞ্জে ৫৬ জন। সিলেটে ৫১ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারে ১২ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম রোগীর মৃত্যুর সংখ্যা সিলেট ও হবিগঞ্জে চারজন করে, মৌলভীবাজার ও সুনামগঞ্জে একজন করে।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, সন্দেহজনক ও নিশ্চিত হাম দুই ধরনের রোগী মিলিয়ে ২৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১৪৪ জন।
সিলেট, হাম, শিশুর মৃত্যু, স্বাস্থ্য বিভাগ, সন্দেহজনক হাম, হবিগঞ্জ, ওসমানী হাসপাতাল