বিশ্বনাথে আ.লীগের বিরুদ্ধে নাশকতার মামলা, আসামি বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৩ আগস্ট, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন
সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে স্লিপার কোচ পরিচালনা ও অন্যান্য অনিয়মের অভিযোগে চারটি পরিবহনের মালিককে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্স।
রোববার (২৩ আগস্ট) রাতে র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগের পাঠানো এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সুনামগঞ্জ সদর থানার মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডের বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালায় র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল। অভিযানে অনুমোদনহীনভাবে স্লিপার কোচ পরিচালনার অভিযোগে চারটি পরিবহনের মালিককে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, বাসের চেয়ার কোচকে অনুমোদনহীনভাবে স্লিপার কোচে রূপান্তরসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭৫, ৭৬ ও ৭৭ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় চারটি পরিবহনের মালিককে জরিমানা করা হয়েছে।
জরিমানার মধ্যে বেঙ্গল পরিবহনের মালিককে ৫০ হাজার টাকা, সেন্ট মার্টিন সৌহার্দ্য পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা, শ্যামলী পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা এবং ইউরো কোচ পরিবহনের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্লিপার কোচ, পরিবহন, র্যাব-৯, জেলা প্রশাসন, অভিযান, জরিমানা