২১ আগস্ট ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় বিশ্বনাথে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ২১ আগস্ট, ২০২৬ ১০:১৭ অপরাহ্ন


বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নিজ এলাকা সিলেটের বিশ্বনাথে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।


শুক্রবার (২১ আগস্ট) এশার নামাজের পর একটি আনন্দ মিছিল বের করেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাসিয়া ব্রিজের উপর গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 


এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেন। এর পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়। 


মন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, রাশেদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি।


প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার এমপি।


হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেওয়ায় সিলেটের বিশ্বনাথে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) এশার নামাজের পর বিএনপির দলীয় একাংশের নেতাকর্মীদের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। 


এসময় একটি মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাসিয়া ব্রিজের উপর গিয়ে শেষ হয়। 


সেখানে সংক্ষিপ্ত সমাবেশ বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার এর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা রুমেল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মনির মিয়া, রফিকুল আলম ইকবাল, জয়নাল মিয়া, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসলীম আলী, যুবনেতা জাহাঙ্গীর আলম, আফতাব আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য লাকী,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সজিব, আব্দুস সামাদ জামাল, আব্দুল আহাদ, তারেক মিয়া, আরশ আলী, আফছর মিয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, উপিজেলা সেচ্ছাসেবক দলে নেতা সাজ্জাদ আলী শিপলু।শাফি আহমদ ও রাজিব সহ প্রমুখ



শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী, বিশ্বনাথ, আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ