সুনামগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ জানাতে হটলাইন চালু
দৈনন্দিন
প্রকাশঃ ২০ আগস্ট, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ন
সিলেট বিভাগে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও সন্দেহজনক হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪০ জনে।
স্বাস্থ্য বিভাগের ২০ আগস্টের প্রতিবেদন অনুযায়ী, নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি গত ২৪ ঘণ্টায়। তবে এই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ১৩১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে সন্দেহজনক হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির বয়স আট মাস। কানাইঘাট উপজেলার বাসিন্দা এই শিশু সিলেট নগরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়েছেন মোট ৯৮৮ জন। জেলাভিত্তিক হিসাবে এর মধ্যে সিলেটে ৩২০, সুনামগঞ্জে ৩৫৭, মৌলভীবাজারে ১৫৮ এবং হবিগঞ্জে ১৫৩ জন রোগী শনাক্ত হয়েছেন।
জেলাওয়ারি হিসাবে সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে, ৫৪ জন। এরপরের অবস্থানে থাকা সিলেটে মারা গেছেন ৫০ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ১২ জন। এ ছাড়া নিশ্চিত হাম রোগে চার জেলা মিলিয়ে মৃত্যু হয়েছে আরও ১০ জনের।
হাম, শিশু মৃত্যু, স্বাস্থ্য বিভাগ, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, কানাইঘাট