যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১১ জুন, ২০২৫ ৬:১৪ অপরাহ্ন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলের একটি ওয়াশরুম থেকে গলাকাটা অবস্থায় দুইটি মৃত বিড়ালছানা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ জুন) সকালে হলের ক্লিনাররা ওয়াশরুমের ফ্লোরে কাগজের কার্টনে মোড়ানো অবস্থায় বিড়ালছানা দুটির মরদেহ দেখতে পান।
ওই ঘটনার ছবি ও বিবরণ হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার পর বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকেই এ হত্যাকাণ্ডকে ‘নৃশংস’ ও ‘বিকৃত মানসিকতার পরিচয়’ বলে আখ্যা দিয়ে দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান।
ঘটনার বিষয়ে যোগাযোগ করা হলে সৈয়দ মুজতবা আলী হলের সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল হান্নান প্রধান বলেন, ‘বিষয়টি জানার পর আমরা ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা শুরু করেছি। আশা করছি খুব দ্রুত তাকে শনাক্ত করে যথাযথ শাস্তির ব্যবস্থা নিতে পারব।’
শাবিপ্রবি, সিলেট, বিড়ালছানা