দক্ষিণ সুরমায় বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত, আহত ৬
দৈনন্দিন
প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ন
ফল প্রকাশের মাত্র একদিন আগে না ফেরার দেশে চলে গেল হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী কাজী রেজা (১৬)। সোমবার সকালে নিজের পরীক্ষার ফল জানার কথা ছিল তার। সহপাঠীদের সঙ্গে ফল নিয়ে আনন্দ করার অপেক্ষাও ছিল। কিন্তু সেই অপেক্ষা আর শেষ হলো না।
রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে মারা যায় রেজা। তার আকস্মিক মৃত্যুতে একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত পরিবার। প্রিয় সহপাঠীকে হারিয়ে ভেঙে পড়েছে বিদ্যালয়ের বন্ধুরাও।
কাজী রেজার বাড়ি বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজীবাড়িতে। সে ওই গ্রামের বাসিন্দা এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব কাজী আলফু মিয়ার একমাত্র ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় রেজার। এরপরই তার মৃত্যু হয়। আকস্মিক এই মৃত্যুতে পরিবার ও স্বজনেরা যেন মুহূর্তেই হারিয়ে ফেলেন সবকিছু। যে ছেলেকে ঘিরে পরিবারের এত স্বপ্ন, সেই ছেলেই আর নেইএ বাস্তবতা মেনে নিতে পারছেন না তারা।
রেজা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। পরীক্ষা শেষ হওয়ার পর অন্য সহপাঠীদের মতো সেও অপেক্ষায় ছিল ফল প্রকাশের। সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। ফল হাতে পাওয়ার সেই দিনটি ছিল রেজা ও তার পরিবারের জন্যও আনন্দের।
কিন্তু ফল প্রকাশের মাত্র একদিন আগে থেমে গেল সেই অপেক্ষা।
রেজার পরিবার হয়তো ভেবেছিল, সোমবার সন্তানের ফল জানবে। ফল ভালো হলে তাকে নিয়ে আনন্দ করবে। সহপাঠীদেরও ছিল প্রিয় বন্ধুর সঙ্গে ফলের আনন্দ ভাগ করে নেওয়ার অপেক্ষা। অথচ তার আগেই রেজার মৃত্যুর খবর তাদের সেই আনন্দকে শোকে পরিণত করেছে।
একমাত্র সন্তানকে হারিয়ে বাবা মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চক্রামপুর গ্রামের পরিবেশ। স্বজনদের পাশাপাশি রেজার শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় নিজ বাড়ি চক্রামপুরে রেজার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিকভাবে দাফন করা হয়।
কাজী রেজা, এসএসসি ফলাফল, এসএসসি পরীক্ষার্থী মারা গেছে, বাহুবল, হবিগঞ্জ, সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ, এসএসসি ২০২৬, ফল প্রকাশের আগে মৃত্যু, কাজী রেজার মৃত্যু, মানবিক খবর, হবিগঞ্জ সংবাদ