২১ মে ২০২৬

দৈনন্দিন / দিবস

সিলেটে কখন কোথায় ঈদের জামাত

আলিয়া মাদ্রাসা মাঠের জামাতে থাকছে নারী-শিশুদের জন্য আলাদা প্যান্ডেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ জুন, ২০২৫ ৭:২২ অপরাহ্ন


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়। 


বরাবরের মতোই শাহী ঈদগাহে অনুষ্ঠিতব্য এই জামাতে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। ইমামতি করবেন ওই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।


এবছর পবিত্র ঈদুল আজহায় সিলেট নগরীতে ৩৯০টি এবং জেলার বিভিন্ন পৌরসভা, উপজেলা ও ইউনিয়নে ২ হাজার ৫৫১টি জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


নগরীর ৩৯০টি জামাতের মধ্যে ২৪৮টি মসজিদে এবং বাকিগুলো ঈদগাহ কিংবা খোলা ময়দানে। অপরদিকে  জেলার ২ হাজার ৫৫১টি জামাতের মধ্যে ২ হাজার ২৭৪টি মসজিদে এবং ২৭৭টি ঈদগাহে বা মাঠে অনুষ্ঠিত হবে। 


শাহী ঈদগাহ ছাড়াও নগরীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হবে। এসব এর মধ্যে অন্যতম দরগাহে হযরত শাহজালাল (রহ) জামে মসজিদ, আলিয়া মাদ্রাসা মাঠ, কুদরত উল্লাহ জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ ও হযরত শাহপরান (রহ) মাজার মসজিদ।


দরগাহে শাহজালাল (রহ.) জামে মসজিদে জামাত হবে সকাল ৭:৩০টায়। ইমামতি করবেন মাওলানা আসজাদ আহমদ।


আলিয়া মাদরাসা মাঠে আনজুমানে খেদমতে কোরআন সিলেটের আয়োজনে ঈদের জামাত হবে সকাল ৭:৩০টায়। ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। এই ময়দানে নারী ও শিশুদের জন্য থাকবে আলাদা প্যান্ডেল।


কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি পৃথক জামাত হবে। সকাল ৭টায় ঈদের প্রথম জামাতের ইমামতি করবেন শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান, সকাল ৮টায় দ্বিতীয় জামাতের ইমাম হাফেজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ এবং সকাল ৯টায় ঈদের শেষ জামাতের ইমামতি করবেন ইমাম হাফেজ মাওলানা হোসাইন আহমদ।


বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদে জামাত হবে ভোর ৫:৪৫টায়। ইমামতি করবেন মাওলানা শাহ আলম। এবং শাহপরান (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ