১২ ঘণ্টায় বৃষ্টিপাত ৪৯.২ মিমি, সিলেটে ফের বজ্রবৃষ্টির সম্ভাবনা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৫ জুন, ২০২৫ ৭:২৫ অপরাহ্ন
আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বিদ্যুৎ চমকানো ও অস্থায়ী দমকা হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার (৫ জুন) আবহাওয়া অধিদপ্তর সিলেটের পাঠানো এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি কিংবা অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো অব্যাহ থাকতে পারে।
গতকাল (সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ১৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সিলেট শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া, বজ্রবৃষ্টির সম্ভাবনা, সিলেট