এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
দৈনন্দিন
প্রকাশঃ ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতক পৌর শহরে চিকিৎসকের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে পৌর শহরের মন্ডলীভোগ ও মোগলপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পৌর শহরের একটি ফার্মেসিতে চিকিৎসকের কাছে দেখানোর জন্য সিরিয়াল নেন কয়েকজন রোগী। সিরিয়াল আগে-পরে হওয়া নিয়ে রোগীদের স্বজনদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।
পরে বিষয়টি দুই এলাকায় ছড়িয়ে পড়লে মন্ডলীভোগ ও মোগলপাড়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, চিকিৎসকের সিরিয়াল নিয়ে রোগীর স্বজনদের মধ্যে বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত। পরে তা দুই এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ছাতকে সংঘর্ষ, সুনামগঞ্জের খবর, চিকিৎসকের সিরিয়াল, মন্ডলীভোগ মোগলপাড়া, ছাতক থানা