সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৫ জুন, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন
আজ বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বব্যাপী পালিত হচ্ছে এই দিবস। পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৭৪ সাল থেকে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) এ দিবসটি উদযাপন করে আসছে।
বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন সরকারি ছুটি থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী ২৫ জুন দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করবে। এবারের দিবসটির প্রতিপাদ্য- ‘প্লাস্টিক দূষণ আর নয়’ এবং স্লোগান হচ্ছে- ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়।’
দিবসটির মূল উদ্দেশ্য হলো- পরিবেশ দূষণের কারণ চিহ্নিত করা, নীতি-নির্ধারণে গুরুত্বারোপ, প্রতিরোধের উপায় নিরূপণ করাসহ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সক্রিয়তা বাড়াতে কাজ করা।
এদিকে দিবসটি সারাদেশে বৃক্ষরোপণ ও প্লাস্টিক দূষণবিরোধী জনসংযোগ করবে ৬৪ সংগঠন। বৃহস্পতিবার (০৫ জুন) দেশের ৬৪টি জেলায় একযোগে পালিত হবে বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক ক্যাম্পেইন।
গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কর্মসূচিতে দেশের প্রতিটি জেলায় স্থানীয় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে অন্তত ১০০টি করে গাছ লাগানো হবে। এসব গাছ বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান ও বসতবাড়িতে স্থায়ীভাবে রোপণ করা হবে। স্থানীয় দরিদ্র পরিবারদের অন্তত ১০টি করে গাছও উপহার দিবে তারা। একইসঙ্গে জেলা শহরগুলোর জনবহুল এলাকায় আয়োজিত হবে প্ল্যাকার্ড হাতে মানববন্ধন এবং প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক নিয়ে স্থানীয় বিশেষজ্ঞদের বক্তব্য। বাজার, দোকান ও সড়কে পথচারীদের মাঝে প্লাস্টিক ব্যবহারের ক্ষতি এবং পোস্টার, লিফলেট ও জনসংযোগের মাধ্যমে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হবে।
পরিবেশ দিবস, পিরবেশ, জলবায়ু, জাতিসংঘ, বাংলাদেশ