সিলেটে পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, ৭৩ যানবাহনের বিরুদ্ধে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ৪ জুন, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ন
মৌলভীবাজারের কমগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মধ্যবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া মাসুক আলী উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
তিনি বলেন, 'জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাতিজিকে হত্যার ঘটনায় অভিযুক্ত চাচা মাসুক আলীকে আজ বিকেলে মধ্যবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।'
এর আগে, গত মঙ্গলবার (৩ জুন) উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাতিজি শারমিন আক্তার ও মাছুমা বেগমকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে তাঁদের চাচা মাসুক আলীর বিরুদ্ধে। নিহত দুই তরুণী একই গ্রামের আবু মিয়ার মেয়ে।
গ্রেপ্তার, কমলগঞ্জ, ভাতিজিকে হত্যা