সিলেটে দমকা হাওয়াসহ অতি ভারী বৃষ্টির সতর্কতা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৪ জুন, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় সিলেটে (মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা) ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
একইসঙ্গে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ১৫.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বুধবার (৪ জুন) সিলেটের আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে অনেক স্থানে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
তাছাড়া আজ সিলেটে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
সিলেট আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, বৃষ্টি পূর্বাভাস, তাপমাত্রা সিলেট, আবহাওয়া আপডেট