০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

বিয়ানীবাজারে ভাই-ভাতিজার হামলায় আহত ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার ২

প্রতিনিধি, বিয়ানীবাজার, সিলেট

প্রকাশঃ ৩ জুন, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ন

ছবিঃ প্রতিকী ছবি

সিলেটের বিয়ানীবাজারে পারিবারিক বিরোধের জেরে আপন ভাই ও ভাতিজাদের হামলায় গুরুতর আহত ফয়জুর রহমান মাখন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

তিন সপ্তাহের বেশি চিকিৎসাধীন থেকে সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৪টায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত ফয়জুর রহমান মাখন উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর উত্তর গাংপার এলাকার বাসিন্দা।

জানা গেছে, সপ্তাহ তিনেক পূর্বে ফয়জুর রহমান মাখন নিজ ঘরের পাশে আরেকটি কক্ষ নির্মাণের সময় ভাই ও ভাতিজার সাথে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে মাথায় আঘাত পেলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে আহত অবস্থায় প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছিল। 

এ ঘটনায় পিতা ফয়জুর রহমান মাখনকে বাঁচাতে তার ছেলে এগিয়ে আসলে সেও মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘর নির্মাণের সময় ছোটভাই রফিক উদ্দিন ও তার দুই ছেলে মিলে মাখনকে মারধর করেন। একপর্যায়ে লোহার তৈরী একটি লাঠি দিয়ে মাথায় আঘাত করলে মাটিয়ে লুটিয়ে পড়েন মাখন। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আশরাফুজ্জান বলেন, 'এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে এক ছেলেসহ রফিক উদ্দিন কটই জেল হাজতে রয়েছেন।'


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, ভাই-ভাতিজার আঘাতে মৃত্যু, মার্ডার, গ্রেপ্তার, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ