১৯ জুলাই ২০২৬

দৈনন্দিন / দিবস

শাল্লায় জুলাই শহীদ দিবস পালিত

‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদেরকে বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না’

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৬ ৬:৩২ অপরাহ্ন


‘২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ, মুগ্ধ ও ওয়াসিমদের আত্নত্যাগের বিনিময়ে আজকে গণতান্ত্রিক একটি বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে।’ 

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১১টায় শাল্লা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জুলাই দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন বক্তারা। 

 

বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই শহীদ হয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। তবে জুলাইকে টিকিয়ে রাখতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন’

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস। সভায়  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলী আমজদ, কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, এসআই আব্দুর রহিম, উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল গাফফার, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রিয়াজ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জুলাইযোদ্ধা রোমান আহমেদ,ছাত্রদল নেতা শাকিল আহমেদ প্রমুখ। 

 

অন্যান্যদের মধ্যে সরকারি দপ্তরের বিভিন্ন অফিসের কর্মকর্তা/কর্মচারী, রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জুলাই শহীদ দিবস, সুনামগঞ্জ, শাল্লা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ