১৯ জুলাই ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

আজ রথযাত্রা

সিলেট মহানগরে বিকেলে এসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ পুলিশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন


সিলেট মহানগরীতে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে সাময়িক ধীরগতি ও যানজটের আশঙ্কা রয়েছে। এ কারণে নগরবাসীকে প্রয়োজন হলে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।


বুধবার মহানগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে পুলিশের পক্ষ থেকে জানা হয়, বৃহস্পতিবার বিকেল ৩টায় রথযাত্রার শোভাযাত্রা নগরীর ইসকন মন্দির থেকে শুরু হয়ে রিকাবিবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার, মধুবন পয়েন্ট, সিটি পয়েন্ট, ক্বীন ব্রিজ, তালতলা, মির্জাজাঙ্গাল, লামাবাজার হয়ে আবার রিকাবিবাজার ও ইসকন মন্দিরে এসে শেষ হবে।


শোভাযাত্রার সময় এসব সড়কে যানবাহনের চলাচল সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। তাই জরুরি প্রয়োজনে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


সিলেট মহানগর ট্রাফিক পুলিশ জানিয়েছে, শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। একই সঙ্গে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে পুলিশ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট রথযাত্রা ২০২৬, রথযাত্রা সিলেট, Sylhet Rath Yatra, সিলেট ট্রাফিক, সিলেট মহানগর পুলিশ, সিলেট ট্রাফিক আপডেট, রিকাবিবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ