১৫ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ২০ টন চাল ও ২ লাখ টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ন

ছবিঃ ফাইল

সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ২০ মেট্রিক টন চাল ও নগদ ২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।

 

মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে জারি করা পৃথক দুটি আদেশে এ বরাদ্দের তথ্য জানানো হয়।

 

জেলা প্রশাসনের আদেশ অনুযায়ী, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুকূলে ২০ মেট্রিক টন ত্রাণের চাল উপ-বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য শুকনো ও অন্যান্য খাদ্যসামগ্রী কেনার উদ্দেশ্যে নগদ ২ লাখ টাকাও বরাদ্দ দেওয়া হয়েছে।

 

আদেশে বলা হয়েছে, নগদ অর্থের বরাদ্দ জরুরি ভিত্তিতে গ্রহণ করে নির্ধারিত নিয়ম অনুযায়ী বিতরণ করতে হবে। একই সঙ্গে বরাদ্দকৃত চাল আগামী ৩০ জুলাইয়ের মধ্যে বিতরণ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (মিডিয়া) মো: মাহফুজুল হক অমি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় এ চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। 


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

রাজনগর, মৌলভীবাজার, বন্যা, ত্রাণ, জেলা প্রশাসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ