২১ মে ২০২৬

দৈনন্দিন / দিবস

জগন্নাথপুরে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস মঙ্গলবার

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩ জুন, ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ন


ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস মঙ্গলবার (৩ জুন) সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ি মন্দিরে পালিত হবে।

১৮৯০ সালের এই দিনে (১২৯৭ বঙ্গাব্দ) লোকনাথ ব্রহ্মচারী বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে দেহত্যাগ করেন। এ উপলক্ষে জগন্নাথপুর বাসুদেব বাড়ির নাটমন্দিরে অবস্থিত শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবের সূচনা হবে মঙ্গলবার ভোর ৫টায় ‘ভোর কীর্তন’-এর মাধ্যমে। আর দিনশেষে সন্ধ্যা ৭টায় বাবার ‘আরতি কীর্তন’-এর মাধ্যমে সমাপ্তি টানা হবে তিরোধান দিবসের কর্মসূচির।

লোকনাথ ব্রহ্মচারী ১৭৩০ সালে (১১৩৭ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসাতে জন্মগ্রহণ করেন।

লোকনাথ সেবা সংঘের নেতা প্রদীপ দেব বলেন, 'লোকনাথ বাবার তিরোধান উৎসব উপলক্ষে প্রতিবছর বিপুলসংখ্যক ভক্তের সমাগম ঘটে। দেশে-বিদেশে থাকা বাবার অনুসারীরাও এ উৎসবে অংশ নিতে জগন্নাথপুরে আসেন। এই দিনটিকে কেন্দ্র করে একটি ভক্ত-সম্মেলনও অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তরা গান-বাজনার মাধ্যমে বাবার গুণকীর্তন করেন।'



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

লোকনাথ ব্রহ্মচারী, তিরোধান দিবস ২০২৫, বাসুদেব বাড়ি মন্দির, জগন্নাথপুর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ