তিন বিষয়ে পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর, বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন
এইচএসসি পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (১৪ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত পৃথক নোটিশে তাদের তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।
নোটিশে বলা হয়, সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে মারাত্মক ত্রুটি বা অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। প্রশ্নপত্রে এ ধরনের ভুল থাকায় পরীক্ষার হলে পরীক্ষার্থীদের চরম মানসিক চাপের মুখে পড়তে হয়েছে।
এতে আরও বলা হয়, একজন দায়িত্বশীল শিক্ষক ও প্রশ্নপত্র পরিশোধক হিসেবে এমন ত্রুটি রেখে দেওয়া চরম দায়িত্বহীনতা এবং পেশাগত কর্তব্যে অবহেলার শামিল। এ ধরনের ঘটনায় সিলেট শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
নোটিশে সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হয়েছে, প্রশ্নপত্র পরিশোধনে এত গুরুতর ত্রুটি বা অসঙ্গতির কারণে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না। এ বিষয়ে তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া চার শিক্ষক হলেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।
এ বিষয়ে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন বলেন, আমাকে উচ্চ পর্যায় থেকে যেভাবে বলা হয়েছে, ঠিক সেভাবেই আমি ব্যবস্থা নিয়েছি। কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করেছি। তবে আপাতত এ বিষয়টি নিয়ে আমি বিস্তারিত কোনো কথা বলতে চাচ্ছি না।
সিলেট, শিক্ষা, বোর্ড, পদার্থবিজ্ঞান, এইচএসসি