১৫ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে রোদের দেখা মিললেও ফের ভারী বৃষ্টির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৬ ৭:২৯ অপরাহ্ন

ছবিঃ ফাইল

কয়েক দিনের টানা বৃষ্টির পর সিলেটে রোদের দেখা মিলেছে। তবে স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না। আগামী ২৪ ঘণ্টায় বিভাগের অনেক স্থানে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আবহাওয়া অফিস জানায়, এ সময় সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

আজ মঙ্গলবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ, যা সন্ধ্যায় কমে দাঁড়ায় ৭৪ শতাংশে।

 

গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের তথ্যে জানা গেছে, ১৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ জুলাই সকাল ৬টা পর্যন্ত এলাকায় ৫৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পরবর্তীতে আজ ১৪ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় আরও ২৩.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

আগামীকাল (১৫ জুলাই) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, আবহাওয়া, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, তাপমাত্রা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ