সিলেটে পিকআপসহ ভারতীয় চা-পাতা জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লায় চোলাই মদসহ দেবব্রত তালুকদার (৩৪) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তার সাথে জীবেশ দাশ (২৪) নামে আরেক যুবককেও আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃত দেবব্রত তালুকদার ৩নং বাহাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ও পুরারপাড় গ্রামের বজেন্দ্র তালুকদারের ছেলে। সহযোগী জীবেশ দাশও একই গ্রামের বজেন্দ্র দাশের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) রাতে ১০টার দিকে আসামি জীবেশ দাশের বসত বাড়ির ঘরে চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সংবাদ পাওয়া যায়। পরবর্তীতে ওই সংবাদের সত্যতা যাচাইয়ের পর তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে আসামি জীবেশ দাশের বসত বাড়িতে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে জীবেশ দাশ ও দেবব্রত তালুকদারকে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করে।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামি দেবব্রত তালুকদারের যোগসাজশে জীবেশ দাশের শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৩টি সাদা প্লাস্টিকের মদের কনটেইনার উদ্ধার করা হয়। প্রতিটি কনটেইনারে ১০ লিটার করে মোট ৩০ লিটার চোলাই মদ পাওয়া যায়, যা পরবর্তীতে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রোকিবুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে দু'জনকে মদসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ইতিমধ্যেই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শাল্লা, সুনামগঞ্জ, চোলাই মদ, ইউপি সদস্য, পুলিশ অভিযান