ফ্রান্সের স্বপ্ন ভেঙে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৬ ২:২২ অপরাহ্ন
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির মধ্যে বিশ্বকাপ ফুটবল ঘিরে অযথা অর্থ ব্যয় না করে সেই অর্থ বন্যাকবলিত মানুষের সহায়তায় ব্যয় করার আহ্বান জানিয়েছেন অভিনেতা রাশেদ সীমান্ত।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে রাশেদ সীমান্ত লেখেন, ‘আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার আয়োজনকে কেন্দ্র করে যে টাকা খরচ করবেন, দয়া করে তা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করুন। মানবতা বিসর্জন দিয়ে খেলা নয়। যার যার অবস্থান থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। নিজেকে একটু তাদের জায়গায় চিন্তা করুন।’
তার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই পোস্টটি শেয়ার করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। কেউ কেউ এটিকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ বলেও মন্তব্য করেছেন।
অভিনয়জীবনে তুলনামূলক নতুন হলেও রাশেদ সীমান্ত অল্প সময়েই দর্শকদের নজর কাড়েন। ‘যেই লাউ সেই কদু’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় যাত্রা শুরু করলেও ‘মধ্যরাতের সেবা’ নাটক তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর ধারাবাহিকভাবে কমেডি ও সমাজসচেতনতামূলক নানা নাটকে অভিনয় করে তিনি দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।
অভিনয়ের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য পরিচিত রাশেদ সীমান্ত। অসহায় ও রোগাক্রান্ত মানুষের পাশে নীরবে দাঁড়ানোর নানা উদ্যোগের জন্য আগেও প্রশংসিত হয়েছেন তিনি। চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বানও সেই মানবিক অবস্থানেরই ধারাবাহিকতা বলে মনে করছেন তার অনুসারীরা।
রাশেদ সীমান্ত , রাশেদ সীমান্ত ফেসবুক পোস্ট, আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ, বিশ্বকাপ ফুটবল, বন্যার্তদের সহায়তা , বাংলাদেশ বন্যা , Rashed Shimanto , Argentina vs England, Flood Relief Bangladesh