খোয়াই নদীর ভাঙনের নেপথ্যে ‘অবৈধভাবে বালু উত্তোলন’, দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১২ জুলাই, ২০২৬ ৮:১১ অপরাহ্ন
সিলেটে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আগামী ২৪ ঘণ্টায় বিভাগের অনেক স্থানে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (১২ জুলাই) সিলেট আবহাওয়া অফিসের পাঠানো ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় অনেক স্থানে দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় কমে ৮৮ শতাংশে নেমে আসে।
গত ২৪ ঘণ্টায় (১১ জুলাই সকাল ৬টা থেকে ১২ জুলাই সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৩৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অতিরিক্ত ২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে।
সিলেটের আবহাওয়া, সিলেটে বৃষ্টি, আবহাওয়া পূর্বাভাস, তাপমাত্রা, বজ্রবৃষ্টি