এহসানুল মাহবুব জুবায়ের
‘নদী কমিশন ভারতের সাথে আমাদের অধিকার আদায়ে কার্যকর মিটিং করতে পারে না’
দৈনন্দিন
প্রকাশঃ ১১ জুলাই, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন
সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে টাকা গণনার সময় নগদ অর্থ ও চিঠিপত্রের পাশাপাশি এবার উদ্ধার হয়েছে এক অদ্ভুত ও রহস্যময় চিরকুট। চিরকুটটিতে বিভিন্ন ধর্মীয় ও তান্ত্রিক প্রতীক এঁকে লেখা রয়েছে ‘মন্ত্রী মিনিস্টার’, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে দরগাহ মসজিদের বারান্দায় মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেক থেকে টাকা বের করে গণনা শুরু হয়। টাকা গণনার একপর্যায়ে গণনা সংশ্লিষ্টদের নজরে আসে গোলাপি রঙের কাগজে হাতে আঁকা একটি নকশা বা চিরকুট।
কাগজটির ওপরের অংশে বড় বড় অক্ষরে লেখা রয়েছে ‘গাড়ি বাড়ি সম্পদ নাই’। ঠিক মাঝখানে একটি বড় তারকা চিহ্নের ভেতরে লেখা রয়েছে ‘মন্ত্রী মিনিস্টার’। আর তার ঠিক নিচেই লেখা রয়েছে ‘আদি ধর্ম’।
এ ছাড়া কাগজের চারপাশ জুড়ে স্বস্তিকা চিহ্ন, ওম, ক্রুশ, চাঁদ-তারা এবং জ্যামিতিক বিভিন্ন গোলক ও ত্রিকোণ আকৃতির নকশা আঁকা রয়েছে।
রহস্যময় এই চিরকুট সম্পর্কে মাজার ও গণনা সংশ্লিষ্ট কেউ কোনো মন্তব্য করেননি। কী কারণে, কে, কীভাবে এটি রেখে গেছে এবং এর অর্থই বা কী—এ নিয়ে কেউ কোনো মন্তব্য করেননি।
শাহজালাল মাজার, দানবাক্স, ধর্মীয়-তান্ত্রিক প্রতীক, চিরকুট