চার দশক প্রবাস কাটানো রেমিট্যান্স যোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি
দৈনন্দিন
প্রকাশঃ ১ জুন, ২০২৫ ৯:০৭ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সীমান্তে যুবককে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৩১ মে) রাত ১১ টার দিকে উপজেলার দওগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে।
বিএসএফের গুলিতে নিহত ওই ব্যক্তির নাম প্রদীপ পাল (১৮)। তিনি উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের সৌরভ পালের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রদীপ পাল চোরাচালান চক্রের একজন সক্রিয় সদস্য। শনিবার রাতে চোরাই পণ্য আনতে দত্তগ্রাম সীমান্তে গেলে বিএসএফের সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। এরপর মরদেহটি ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
এদিকে নিহত প্রদীপ পালের মরদেহ বর্তমানে ভারতের কৈলাশহর থানায় রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমকর্মী দেবাশীষ দাস।
শরীফপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার আজিজুল ইসলাম ও ৭নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত প্রদীপ পাল সীমান্তে চোরাচালাোনি চক্রের একজন সক্রিয় সদস্য। সীমান্ত এলাকা দিয়ে চোরাইপণ্য আনতে গেলে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে।
বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, 'ভারতের অভ্যন্তরে প্রদীপ গুলিবিদ্ধ হয়েছেন। সে সেখানে কীভাবে, কী উদ্দেশ্যে গিয়েছিলেন জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ সেখানকার একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত আনার চেষ্টা চলছে।'
সীমান্ত, বিএসএফ, সীমান্ত হত্যা, কুলাউড়া সীমান্ত