রামিসা হত্যা মামলায় আইনজীবী হিসেবে লড়বেন সিলেটের শিশির মনির
দৈনন্দিন
প্রকাশঃ ৩১ মে, ২০২৫ ৪:১১ অপরাহ্ন
'তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস।
শনিবার (৩১ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ। সভায় তামাক কোম্পানির কূটকৌশল সম্পর্কিত বিভিন্ন তথ্যচিত্র ও সচেতনতামূলক ভিডিও মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রদর্শন করা হয়।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শতাব্দী ভট্টাচার্য, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য মো. মিজানুল হক সরকার, সাংবাদিক শাহাজাহান চৌধুরী প্রমুখ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি পরিদর্শক শেখর কান্তি পাল, আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মো. আরিফ হোসেন, জেলা প্রশাসন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, ব্র্যাক জেলা কার্যালয়ের সমন্বয়কারী একে আজাদ, আরডিএসএ’র টিম লিডার রায়হান উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ, আরডিএসএ’র স্বেচ্ছাসেবক ও রেড ক্রিসেন্ট সদস্যরা।
বিশ্ব তামাকমুক্ত দিবস, সুনামগঞ্জ জেলা প্রশাসন,