০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

গোয়াইনঘাটে ১৯১ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ৩১ মে, ২০২৫ ২:১৯ অপরাহ্ন


সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সুন্দধগাঁও এলাকা থেকে ১৯১ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত ব্যক্তি সিলেটের কোম্পানীগঞ্জ থানার কায়েদগাঁও গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে নসির উদ্দিন (৩০)।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দধগাঁও গ্রামে কোম্পানীগঞ্জ-সিলেট মহাসড়কের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি মনির উদ্দিন একটি কালো ট্রাভেল ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, ব্যাগের মধ্যে বিদেশি মদ রয়েছে।

পরে স্থানীয় জনসাধারণের সামনে ব্যাগ তল্লাশি করে মোট ১৯১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত মদ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট র‌্যাব অভিযান, গোয়াইনঘাট মদ উদ্ধার, বিদেশি মদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ