জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩০ মে, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরে প্রকাশ্যে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহীন আহমেদ (২৮) নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালক খুন হয়েছেন। শাহীন আহমেদ পৌরসভার জয়পাশা এলাকার বাসিন্দা ইসহাক আলীর পুত্র।
শুক্রবার (৩০ মে) সকালে কুলাউড়া থানার সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।
তিনি জানান, নিহতের মৃতদেহ কুলাউড়া হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতে পরিবার অভিযোগ দিলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া কি কারণে কে বা কারা খুন করেছে তা জানা যায় নি।
প্রত্যক্ষদর্শী সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার সকাল আনুমানিক ১০টা দিকে কুলাউড়া শহরের দক্ষিণবাজার থেকে কাদিপুর ইউনিয়নগামী সড়কের সম্মুখে কুলাউড়া থানা থেকে মাত্র কয়েক গজের মধ্যে হঠাৎ একটি সিএনজি অটোরিক্সা থেকে কে বা কারা শাহীনকে ধাওয়া করে। একপর্যায়ে সিএনজি অটোরিকশায় বসে এক ঘাতকত ছুরি দিয়ে তাকে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এসময় পথচারীরা আহত শাহীনকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকান্ডের কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
কুলাউড়া, খুন, দুর্বৃত্তের ছুরিকাঘাত, শাহীন আহমেদ, অটোরিকশা চালক খুন