০৯ জুন ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ জুন, ২০২৬ ১:০৮ অপরাহ্ন


দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন।


আজ সোমবার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। এ সময় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন রোগীরা।


সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭০ জন রোগী।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হামের প্রাদুর্ভাব, সিলেট, উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ