০৬ জুন ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সি শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ জুন, ২০২৬ ৩:১৩ অপরাহ্ন


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চলতি বছরে হামে ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে।


শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।মৃত শিশুটি কানাইঘাট উপজেলার বাসিন্দা।


সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩১৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। 
একই সময়ে নতুন করে আরও ৭৭ জনকে হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় ১৬৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


প্রতিবেদনে আরও বলা হয়, এখন পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ৬১ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন আরও চারজন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট হাম পরিস্থিতি, হামের উপসর্গে মৃত্যু সিলেট, শিশু মৃত্যু কানাইঘাট, জালালাবাদ রাগীব-রাবেয়া হাসপাতাল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ