০৬ জুন ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিলেট জেলা জামায়াত আমীরের বক্তব্য

ইদানিং তাদের নেতাদের মুখের ভাষা শুনলে গা শিউরে উঠে: এমরান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশঃ ৫ জুন, ২০২৬ ৪:০৫ অপরাহ্ন

ছবিঃ সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান ও এমপি এমরান আহমদ চৌধুরীর দেওয়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট

সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সাম্প্রতিক এক বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। 

 

ফেসবুক পোস্টে এমরান আহমদ চৌধুরী লিখেছেন, ‘সিলেট জেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান সাহেব যে ভাষায় সরকারকে আক্রমণ করেছেন, তা শুধু ন্যক্কারজনকই নয়, বরং তাদের দলের নেতাদের পুরনো মুখোশ খুলে দিয়েছে। যদিও তিনি এখন দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এই বক্তব্য থেকে তাদের ভেতরে কী পরিমাণ হিংসা ও প্রতিহিংসা কাজ করছে, তার বাস্তব প্রমাণ পাওয়া যায়।’

 

শুক্রবার (৫ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এমরান আহমদ চৌধুরী এসব কথা বলেন।

 

তিনি আরও লিখেছেন, ‘সরকার যদি বেজন্মা হয়, তবে তারাও বেজন্মা। ভাবতে অবাক লাগে, একটি দলের জেলা আমীর এই ধরনের বক্তব্য কীভাবে দিতে পারেন?’

 

পোস্টে এমরান চৌধুরী অভিযোগ করেন, শুধু মাওলানা হাবিবুর রহমান নন, জামায়াতের অন্যান্য নেতাদের ভাষার ব্যবহার নিয়েও উদ্বেগ রয়েছে। তিনি বলেন, “শুধু তিনি (মাওলানা হাবিবুর রহমান) নন ইদানিং তাদের প্রতিটি নেতাদের মুখের ভাষা শুনলে গা শিউরে উঠে। একজনতো মাননীয় প্রধানমন্ত্রীর মৃত্যু পর্যন্ত কামনা করেছেন এবং তাদের আমীর সারাজীবন বেঁচে থাকার গ্যারান্টি দিয়েছেন।’

 

এমরান চৌধুরী আরও বলেন, ‘এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের দ্বিধা-দ্বন্দ্বের দুর্বলতা খুঁজে সেখান থেকে ফায়দা লুটার চেষ্টায় তারা লিপ্ত। প্রয়োজনে এদেরকে সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করুন…’

 

উল্লেখ্য, বৃহস্পতিবার সিলেটে একটি রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের একটি শব্দচয়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় সৃষ্ট বিতর্কের মুখে শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি দুঃখ প্রকাশ করেন।

 

পোস্টে তিনি উল্লেখ করেন, সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সিলেটি ভাষার একটি শব্দ ব্যবহারে তিনি ভুল করেছেন। ওই শব্দচয়ন অনেক শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের মনে কষ্ট দিয়েছে স্বীকার করে তিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

এমরান আহমদ চৌধুরী, মাওলানা হাবিবুর রহমান, সিলেট বিএনপি, জামায়াত, রাজনৈতিক বক্তব্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ