০২ জুন ২০২৬

দৈনন্দিন

একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ জুন, ২০২৬ ১০:০২ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন।

 

সোমবার (১ জুন) রাত ৯টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

 

সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে রাত ১০টায় নগরের সোবহানীঘাট এলাকায় অবস্থিত ইবনে সিনা হাসপাতালে গিয়ে বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রবীণ জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর খোঁজখবর নেওয়ার কথা রয়েছে। পরে তিনি নগরের শিবগঞ্জ এলাকার সবুজবাগস্থ নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

 

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টায় নগরীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক সভায় অংশ নেবেন ডা. শফিকুর রহমান।

 

এ ছাড়া সকাল ১১টায় সিলেট সদর উপজেলার সোনাতলা এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার বাড়িতে যাবেন তিনি। পরে দুপুর ১২টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

 

বিকেল ৫টায় শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

 

সন্ধ্যা ৭টায় নগরের বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জামায়াতের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

 

সফর শেষে রাত ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ডা. শফিকুর রহমান, জামায়াত আমীর, সিলেট সফর, সুধী সমাবেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ