উৎপাদনশীলতা বাড়িয়ে অর্থায়ন খরচ কমানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ১ জুন, ২০২৬ ১:০৬ অপরাহ্ন
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়েই দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমদানি নির্ভর জ্বালানি খাতের কারণে বৈশ্বিক বাজারের পরিস্থিতি উপেক্ষা করে মূল্য নির্ধারণ করা সম্ভব নয়।
সোমবার (১ জুন) ঈদের দীর্ঘ ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্যবহৃত জ্বালানির বড় একটি অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ে। তার ভাষ্য, বিশ্বের অনেক দেশ আগেই জ্বালানির দাম সমন্বয় করেছে, কিন্তু বাংলাদেশ দীর্ঘ সময় ধরে তুলনামূলক স্থিতিশীল মূল্য বজায় রেখেছিল।
সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বিষয়ে জহির উদ্দিন স্বপন বলেন, অর্থ মন্ত্রণালয় ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পরামর্শে গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রাখা হয়।
তিনি বলেন, সরকারের দায়িত্ব শুধু জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া নয়, বরং দীর্ঘমেয়াদে অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সেই বিবেচনা থেকেই জ্বালানি খাতে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।
এদিকে জুন মাসের জন্য ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
তবে অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে।
আজ সোমবার থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।
এর আগে মে মাসে ডিজেলের দাম ছিল প্রতি লিটার ১১৫ টাকা। একই সময়ে অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হয়েছে।
জ্বালানি তেলের দাম, জ্বালানির মূল্যবৃদ্ধি, তথ্যমন্ত্রী, পেট্রলের দাম, অকটেনের দাম