
সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পট নীলাদ্রি লেক থেকে ফেরার পথে পর্যটকবাহী নৌকযান থেকে পানিতে পড়ে গিয়ে তামিম আহমদ(১৬) এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
শনিবার (৩০ মে) দুপুর ১২ টার দিকে টাঙ্গুয়ার হাওর সংলগ্ন পাটলাই নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ তামিম জেলার ধর্মপাশা উপজেলার গোল্লা গ্রামের বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে।
পর্যটকবাহী ওই নৌযানের এক পর্যটকের ভাষ্যমতে, শুক্রবারে ৫০-৬০ জনের একটি দল জেলার ধর্মপাশা উপজেলা থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি বেড়াতে আসে। পরে নীলাদ্রি লেক রাত্রিযাপন শেষে আজ শনিবার সকালে ফেরার পথে পাটলাই নদীতে নৌযাটি পৌঁছালে আকস্মিকভাবে নৌযানের উপর থেকে তাঁদের সঙ্গে থাকা তামিম নামে একজন পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।
এ প্রসঙ্গে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, একজন পর্যটক নিখোঁজের খবর পেয়েছি। নিখোঁজ পর্যটকের উদ্ধারে পুলিশ কাজ করছে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
নিলাদ্রী, পর্যটক, নিখোঁজ

