লাউয়াছড়ায় তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত, চার ঘন্টা পর উদ্ধার
দৈনন্দিন
প্রকাশঃ ২৯ মে, ২০২৬ ২:৪৪ অপরাহ্ন
ঈদুল আজহার ছুটি এখনো চলমান থাকায় পুরোপুরি স্বাভাবিক রূপে ফেরেনি সিলেট নগরী। নগরীর অধিকাংশ মানুষ গ্রামের বাড়ি কিংবা আত্মীয়স্বজনের কাছে অবস্থান করায় শহরের ব্যস্ততা অনেকটাই কমে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে সিলেট নগরীর কাঁচাবাজারগুলোতে, যেখানে দেখা দিয়েছে ক্রেতার তীব্র সংকট।
নগরীর আম্বরখানা, সুবিদবাজার, রিকাবীবাজার, শিবগঞ্জ, মদিনা মার্কেট, ও কাজিরবাজার এলাকার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, অনেক দোকান এখনো বন্ধ। যেগুলো খোলা আছে সেখানেও ক্রেতার উপস্থিতি খুবই কম। ব্যবসায়ীরা অলস সময় পার করছেন, অনেক দোকানদারকে ক্রেতার অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে।
আম্বরখানা বাজারের সবজি বিক্রেতা রফিক মিয়া বলেন, ঈদের পর থেকে বাজারে ক্রেতা নেই বললেই চলে। যারা আসছেন, তারাও খুব অল্প পরিমাণে কেনাকাটা করছেন। বিক্রি না থাকায় সারাদিন বসে থাকতে হচ্ছে।
এদিকে ক্রেতা কম থাকলেও সিলেট নগরীর কাঁচাবাজারে সবজির দাম কমেনি। বরং কিছু পণ্যের দাম আগের তুলনায় স্থিতিশীল থাকলেও কয়েকটি সবজির দাম এখনো চড়া। বাজারে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ৯০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ও পটল ৬০ থেকে ৭০ টাকা এবং বরবটি ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম রয়েছে ১২০ টাকার কাছাকাছি। টমেটোতেও উচ্চমূল্য অব্যাহত রয়েছে।
নগরীর বিভিন্ন কাঁচাবাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে , ঈদের ছুটিতে সিলেট নগরীতে পণ্য সরবরাহ কিছুটা কমে গেছে। দূরদূরান্ত থেকে ট্রাক ও যানবাহন কম আসায় আড়তে সবজির সরবরাহ সীমিত। ফলে পাইকারি বাজারেই দাম বেশি থাকায় খুচরা পর্যায়েও এর প্রভাব পড়েছে।
এদিকে নগরীর কাঁচাবাজারে যে টুকুই ক্রেতা রয়েছেন তাদের ভিন্ন অভিযোগ। তাদের অভিযোগ, বাজারে ক্রেতা কম থাকলেও ব্যবসায়ীরা সরবরাহ সংকট ও পরিবহন সমস্যার অজুহাতে অতিরিক্ত দামে সবজি বিক্রি করছেন।
এদিকে ঈদের পরদিন সিলেট নগরীর মাছ ও মাংসের বাজারেও দেখা গেছে একই চিত্র। কোরবানির মাংস অনেকের ঘরে থাকায় ব্রয়লার মুরগীসহ বিভিন্ন মাংসের দোকানে ক্রেতার ভিড় নেই বললেই চলে। অন্যদিকে মাছের বাজারে সরবরাহ তুলনামূলক কম থাকায় রুই, কাতলা, পাঙাশ ও তেলাপিয়াসহ বিভিন্ন মাছ এখানে ঈদের আগে থেকেই উচ্চ দামে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা মনে করছেন, ঈদের ছুটি শেষ হয়ে নগরবাসী ধীরে ধীরে সিলেটে ফিরতে শুরু করলে এবং অফিস-আদালত স্বাভাবিক হলে কাঁচাবাজারসহ পুরো নগরীর বাজার ব্যবস্থায় আবার গতি ফিরবে।
সিলেট, কাঁচাবাজার, ঈদুল আজহা, সবজির দাম, ক্রেতা সংকট, সিলেট নগরী, মাছ বাজার, মাংস বাজার