কুলাউড়ায় কাজ শেষ হওয়ার পরদিনই ভেঙে গেল সড়ক
দৈনন্দিন
প্রকাশঃ ২৮ মে, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় কাজ শেষ হওয়ার পরদিনই ভেঙে গেছে সড়ক। বুধবার (২৭ মে) উপজেলার ব্রাহ্মণবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কের মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের ভেতর ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (২৬ মে) বিকেলে বৃষ্টির মধ্যে তড়িগড়ি করে মির্জাপুর এলাকার অলই ছড়ার উপর নব-নির্মিত সেতুর দু-পাশের সংযোগ সড়কের কার্পেটিং এর কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরদিন আজ বুধবার সড়কটির দুই পাশের কিছু অংশ ধসে পড়ে।
সরজমিনে গেলে স্থানয়িরা অভিযোগ করেন, সংযোগ সড়কটি যেন দায়সারা ভাবে শেষ করা হয়েছে। ব্রিজ নির্মাণের সময় সড়কের কাটা অংশ ভালো ভাবে ভরাট, গার্ড ওয়াল না ছাড়া বালি ভর্তি বস্তা দিয়ে কোনো রকম ভাবে কার্পেটিং করা হয়েছে। ভালো ভাবে রুলিং করা হয়নি। পায়ের হালকা ঘষায় পাথর কষে যাচ্ছে। কার্পেটিংও করা হয়েছে এক থেকে দেড় ইঞ্চি পরিমানে। বিটুমিন, পাথর ও বালুর অনুপাতে বড় ধরনের গড়মিল বা নিম্নমানের সামগ্রীর ব্যবহার। সড়কের নিচের অংশ (সাব-বেস) ঠিকমতো শক্ত না করেই তড়িঘড়ি করে কার্পেটিং বা ঢালাই করা হয়েছে।
স্থানীয়রা অঅরও জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের যোগসাজশে এই ধরনের অনিয়ম হয়েছে।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, ব্রিজের সংযোগ সড়ক ভাঙার বিষয়টি জেনেছি। সড়ক ও জনপদ কার্যালয়ের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুলাউড়া, সংযোগ সড়ক, অনিয়ম