রোববার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী
দৈনন্দিন
প্রকাশঃ ২৩ মে, ২০২৬ ১০:০১ অপরাহ্ন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সরকারি সফরে আগামীকাল রোববার (২৪ মে) সিলেট আসছেন।
শনিবার (২৩ মে) মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ফখর উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, রোববার দুপুর ২টায় ঢাকার বাসভবন হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন মন্ত্রী। পরে বিকেল ৩টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং বিকেল ৪টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হবেন।
সিলেটে পৌঁছে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিকেল ৪টা ৩০ মিনিটে সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে মন্ত্রী সিলেট সোনা তোলা এলাকায় নিহত শিশু ফাহিমার বাড়ি পরিদর্শনে যাবেন।
সফর শেষে এ দিন রাত ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। রাত ৯টা ২০ মিনিটে তার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্যমন্ত্রী সিলেট সফর, সিলেট খবর, সিসিক অনুষ্ঠান, সিলেট সফরসূচি