রোববার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী
দৈনন্দিন
প্রকাশঃ ২৩ মে, ২০২৬ ৩:২৯ অপরাহ্ন
'মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে' স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে মাদক বিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কুনাটছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পাঠানপাড়া ও কোনাটছড়া গ্রামের যুব সমাজের উদ্যোগ এ গণসমাবেশে চারটি গ্রামের অন্তক তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, এলাকায় মাদক ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে ইয়াবা সেবনে তরুণ প্রজন্মের একটা বড় অংশ বিপদগামী অবস্থায় রয়েছে। এ থেকে উত্তরণে সম্প্রতি যুব সমাজ মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। কিন্তু দুঃখজনক হল, প্রতিবাদী এসব যুবকদের দমাতে নানা ষড়যন্ত্র চলছে। নারীঘটিত কেলেঙ্কারির মিথ্যা নাটক সাজিয়ে তাঁদেরকে ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে।
গণসমাবেশে বক্তব্য রাখেন বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক কফিল উদ্দিন, প্রবীণ ব্যক্তিত্ব ইউনুস মিয়া, ইউপি সদস্য সাগর আহমেদ, স্থানীয় বাসিন্দা নেকবর হোসেন, মুহিত চৌধুরী, তাহিরপুর গণকল্যান ফাউন্ডেশনের সভাপতি সারোয়ার ইবনে গিয়াস ও সমাবেশের উদ্যোক্তা মোহাম্মদ সাজ্জাদ আহমেদ প্রমূখ।
তাহিরপুর, সুনামগঞ্জ, গণসমাবেশ, মাদক