সিলেটে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা, ১২ ঘণ্টায় ঝরল ৫৫ মিলিমিটার বৃষ্টি
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৩ মে, ২০২৬ ১:৪৩ অপরাহ্ন
সিলেটে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় অতিভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ সময় মোট ৮৮.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন।
আবহাওয়াবিদরা ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতিভারি বৃষ্টিপাত হিসেবে গণ্য করেন।
এদিকে শুক্রবার রাত থেকে শুরু হওয়া ধারাবাহিক বর্ষণ শনিবার সকাল থেকেও চলছে। সিলেটের আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে এবং কিছুক্ষণ পরপরই বৃষ্টিপাত চলছে।
অপরদিকে আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গ ও বঙ্গোপসাগরের উপরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব দেশের আকাশে অব্যাহত আছে।
নিম্নচাপের প্রভাবে এসময় সিলেট বিভাগসহ রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকবে।
অতিভারি বৃষ্টি, বৃষ্টিপাত, আবহাওয়ার পূর্বাভাস, নিম্নচাপ, আবহাওয়া অধিদপ্তর, সিলেট