জৈন্তাপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ২২ মে, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন
মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে হালিমা (১৪) নামের এক কিশোরী গৃহকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হালিমা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের আক্কাস আলীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবা সিলেটে শ্রমিক হিসেবে কাজ করেন। দীর্ঘদিন ধরে হালিমা মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার আমিনুল ইসলামের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল।
স্থানীয়দের ভাষ্য, দুপুরে বাসার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় হালিমা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
এদিকে, মাত্র ১৪ বছর বয়সী এক কিশোরীর এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ সময় একই বাসায় কাজ করার বিষয়টিও আলোচনায় এসেছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মৌলভীবাজার, গৃহকর্মী, মৃত্যু