জৈন্তাপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ২২ মে, ২০২৬ ১:৫৭ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আনসার ও ভিডিপি অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ভাতাভোগী দলনেতা, দলনেত্রী ও আনসার কমান্ডারদের হাতে আনুষ্ঠানিকভাবে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জগন্নাথপুর উপজেলার মোট ৩৭ জন আনসার ও ভিডিপি সদস্যের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম।
উপহার সামগ্রী বিতরণকালে আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়েছে। এই উদ্যোগ মাঠপর্যায়ের সদস্যদের কাজের প্রতি উৎসাহ ও উদ্দীপনা আরও বাড়িয়ে দেবে।
সামগ্রীর মধ্যে রয়েছে পোলার চাউল ১ কেজি সেমাই ২০০ গ্রাম দুই প্যাকেট, সেমাই লাচ্চি ২০০ গ্রাম দুই প্যাকেট, গুড়া দুধ ২০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম লুডুস ৩০০ গ্রাম এক প্যাকেট,চিনি এক কেজি, সোয়াবিন তৈল এক লিটার।
সুনামগঞ্জ, জগন্নাথপুর, আনসার, ঈদ উপহার