০৯ মে ২০২৬

প্রবাস / জীবনযাত্রা

আফ্রিকায় শিক্ষা বিস্তার

'আফ্রিকান ডে’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটের মিসবাহ চৌধুরী

ভয়েসডেস্ক রিপোর্ট

প্রকাশঃ ২৬ মে, ২০২৫ ৮:০৬ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

আফ্রিকায় শিক্ষা প্রসারে বিশেষ অবদানের জন্য ‘আফ্রিকান ডে’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত (সিলেটি) ব্রিটিশ নাগরিক মিসবাহ চৌধুরী। 

রোববার (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের ৫ তারকা হোটেল হিল্টনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

মিসবাহ চৌধুরী গ্লোবাল হিউম্যানিটি অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছেন। তিনি ছাড়াও আরও ৮ জন এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

অ্যাওয়ার্ডে আরও বিজয়ীরা হলেন—সিয়েরা লিওনের রাষ্ট্রপতি ডা. জুলিয়াস মাদা বায়ো সিয়েরা লিওন, এডো স্টেট ডায়াস্পোরা এজেন্সির মহাপরিচালক ডা. লরেটা ওডুয়ারে ওগবোরো ওকোর, নাইজেরিয়ার লাগোস রাজ্যের নির্বাহী গভর্নর ও দায়ো ওলোমু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাবাজিদে সানও-ওলু, যুক্তরাজ্যে নিযুক্ত জাম্বিয়ার হাইকমিশনার মাচেঞ্জে মাজোকা, আফ্রিকার মালাই রাষ্ট্রের পর্যটন মন্ত্রী এইচ ই থাই গ্রিন ড্যা ন্যু কিং।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মিসবাহ চৌধুরী বলেন, 'শিক্ষা প্রসারে কাজ করা আসলে কোনও চ্যারিটি নয়, এটি আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সে জন্যই আমি বহু বছর ধরে বাংলাদেশের সিলেট অঞ্চলসহ আফ্রিকার বিভিন্ন দেশে শিক্ষা বিস্তারে কাজ করে আসছি। তার স্বীকৃতি স্বরূপ ‘আফ্রিকান ডে’তে তারা আমাকে এ সম্মাননা দিয়েছেন।'

এই পুরস্কার তাঁকে শিক্ষার প্রসার নিয়ে আরও কাজ করতে সহযোগিতা করবে বলে মনে করেন তিনি।


শেয়ার করুনঃ

প্রবাস থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ