নজরুল বর্ষ উপলক্ষে তাহিরপুরে ‘সাংস্কৃতিক সন্ধ্যা’
শিল্প-সাহিত্য-সংস্কৃতি
প্রকাশঃ ২ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এতে গান পরিবেশন করে টাঙ্গুয়া শিল্পীগোষ্ঠী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল বিকরিয়া, টাঙ্গুয়া শিল্পীগোষ্ঠী সভাপতি আবুজহুর হৃদয়, সাধারণ সম্পাদক রুপম আখঞ্জী, গুণী শিল্পী সুকেশ বর্মন, চয়ন সরকার, হিমেল রায়, অলি হাসান, উপজেলা যুবদল নেতা সোহানুর রহমান সোহাগ, তামিম আহমেদ লিংকন, সাদ্দাম হোসেন, শাওন ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত হাসান রাব্বি, ছাত্রদল নেতা আবুল হাসনাত রাহুল, সজিবুল ইসলাম, আবু সাঈদ প্রমুখ।
নজরুল বর্ষ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাহিরপুর, উপজেলা শিল্পকলা একাডেমি, টাঙ্গুয়া শিল্পীগোষ্ঠী, উপজেলা বিএনপি